হরমুজ প্রণালিতে অচলাবস্থায় ইরাকের তেল উৎপাদন ৭০ শতাংশ কমেছে

0
হরমুজ প্রণালিতে অচলাবস্থায় ইরাকের তেল উৎপাদন ৭০ শতাংশ কমেছে

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে ইরাকের তেল উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স শিল্প সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের প্রধান তেলক্ষেত্রগুলো থেকে উৎপাদন প্রায় ৭০ শতাংশ কমে বর্তমানে দৈনিক প্রায় ১৩ লাখ ব্যারেলে নেমে এসেছে।

সূত্রগুলো জানায়, চলমান সংঘাতের আগে ওই তেলক্ষেত্রগুলো থেকে প্রতিদিন প্রায় ৪৩ লাখ ব্যারেল তেল উৎপাদন হতো। বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বৈশ্বিক তেলের প্রায় ২০ শতাংশ পরিবহন করা হয়। ফলে এখানে কোনো ধরনের বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়ে।

এর আগে ইরান হুঁশিয়ারি দিয়েছিল, যদি কোনো জাহাজ এই সংকীর্ণ নৌপথ দিয়ে চলাচলের চেষ্টা করে, তবে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হতে পারে। এতে করে ইরাকের তেল রপ্তানি থমকে গেছে, যার কারণে তেলক্ষেত্রগুলো থেকে উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here