ধোনি ছাড়া আইপিএলের চলতি মৌসুমে সময়টা ভালো যাচ্চিল না চেন্নাই সুপার কিংসের। টানা তিন ম্যাচে হেরে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সাঞ্জু স্যামসনের সেঞ্চুরিতে চতুর্থ ম্যাচে এসে জয়ে পেয়েছে তারা।
তবে জয়ের পর আচরণবিধি লঙ্ঘনের জন্য বড় ধাক্কা খেয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কওয়াড়। স্লো ওভার রেটের কারণে সিএসকে অধিনায়ককে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আইপিএল কর্তৃপক্ষের দেওয়া একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী যা ন্যূনতম ওভার রেট লঙ্ঘনের কারণে এতে গায়কওয়াড় শাস্তি দেওয়া হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, আসন্ন ম্যাচগুলোতে জরিমানা ২৫ লাখ টাকার বেশি হলে ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান ১ ডিমেরিট পয়েন্ট পেতে পারেন। বিসিসিআই একটি মৌসুমে তৃতীয়বার স্লো-ওভার রেটের অপরাধের পর থেকে অধিনায়কদের উপর ২৫ লাখ টাকার বেশি জরিমানা আরোপ করে।
চলতি আসরে অধিনায়কত্বের চাপের মধ্যে ব্যাট হাতে সংগ্রাম করছেন রুতুরাজ গায়কোয়াড। চারটি ম্যাচে তিনি মাত্র ৫৬ রান করেছেন, যার গড় ১৪.০০ এবং স্ট্রাইক রেট ১০৩.৭০। আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) পরবর্তী ম্যাচে অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে চেন্নাই।

