স্যান্টনারের মন্তব্যের জবাব দিলেন ভারতীয় অধিনায়ক

0
স্যান্টনারের মন্তব্যের জবাব দিলেন ভারতীয় অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কাল মাঠে নামছে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। চূড়ান্ত লড়াইয়ের আগে কথার লড়াইয়ে নেমেছেন দু দেশের অধিনায়ক।

শনিবার (৭ মার্চ) সংবাদ সম্মেলনে তিনি কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার মন্তব্যের জবাব দিয়েছেন। এদিন সংবাদ সম্মেলনে স্যান্টনার মাঠভর্তি ভারতীয় দর্শকদের চুপ করিয়ে দিতে চান বলে মন্তব্য করেন স্যান্টনার। একইসঙ্গে হৃদয় ভেঙে চুরমার করে দিতে চান। কামিন্স ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের আগেও ঠিক একই রকম কথা বলেছিলেন।

সংবাদ সম্মেলনে স্যান্টনারের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, স্বাগতিক হিসেবে আমাদের ওপর চাপ বেশি থাকবে। বিরোধী দলগুলো প্রায়শই বড় ম্যাচের আগে একই রকম কথা বলে। তিনি বলেন, এমন মন্তব্য করা এখন একটি সাধারণ প্রবণতা হয়ে উঠেছে। 

সূর্যকুমার রসিকতা করে বলেন, হয়তো দলগুলো নতুন এবং আরও মৌলিক কিছু নিয়ে আসা শুরু করা উচিত। সবাই এখন একই কথা বলছে। নতুন কিছু নিয়ে এসো।

দলকে নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জ উপভোগ জানিয়ে তিনি বলেন, দলের সবাই আনন্দিত। সবাই ফাইনালের জন্য ‍উন্মুখ হয়ে আছে। ঘরের মাটিতে এত চমৎকার একটি দলের নেতৃত্ব দেওয়া বিশেষ মুহূর্ত। ফাইনালে চাপ থাকলেও, মুহূর্তটি উপভোগ এবং সেরাটা দেওয়ার জন্য সবাই চেষ্টা করে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here