স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান

0
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিমান বাহিনীর তিনজন অনারারি ফ্লাইং অফিসারকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট এবং ছয়জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে আনুষ্ঠানিকভাবে অনারারি ফ্লাইং অফিসার পদবি প্রদান করা হয়েছে।

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের দিকনির্দেশনায় তাদের অনারারি কমিশন প্রদান করা হয়।

শনিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, সংশ্লিষ্ট ঘাঁটি/ইউনিটের এয়ার অধিনায়করা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনারারি র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। 

বাংলাদেশ বিমান বাহিনীর এই অনারারি কমিশন ২৬ মার্চ থেকে কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here