স্পেনে অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে নিহত ৫

0
স্পেনে অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে নিহত ৫

স্পেনের বার্সেলোনার কাছে একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত হয়েছেন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও চারজন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, মঙ্গলবার দেশটির উত্তর-পূর্ব কাতালোনিয়া অঞ্চলের ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল সোমবার সন্ধ্যায় বার্সেলোনা থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) উত্তরে মানলেউ শহরের পাঁচ তলা ভবনের একটি স্টোরেজ রুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

দমকল কর্মীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ওই ঘটনায় সন্ধ্যায় পাঁচ জন মারা গেছেন এবং আরও চারজন সামান্য আহত হয়েছেন। 

স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় মৃতদের বেশির ভাগই বয়সে তরুণ। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভেতরে থাকা লোকেরা স্টোরেজ রুম থেকে বের হতে পারেনি। দমকল কর্মীরা অনেক চেষ্টা করা সত্ত্বেও, তাদের জীবন বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here