সৌদি আরবে ছুরিকাঘাতে পাকুন্দিয়ার যুবক নিহত

0
সৌদি আরবে ছুরিকাঘাতে পাকুন্দিয়ার যুবক নিহত

সৌদি আরবে আততায়ীদের ছুরিকাঘাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এক যুবক নিহত হয়েছেন। 

গত মঙ্গলবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে তার কর্মস্থলে হামলার ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত আড়াইটার দিকে মারা যান তিনি।

নিহতের নাম মনির হোসেন (৩৮)। তিনি পাকুন্দিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শ্রীরামদী এলাকার রমজান আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারে স্বচ্ছলতা ফেরাতে প্রায় আট মাস আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। সেখানে কর্মস্থলেই দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। 

নিহত মনির হোসেনের প্রতিবেশী এনামুল হক হৃদয় এসব তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যায় মনির হোসেনের মৃত্যুর খবর তার পরিবারের কাছে পৌঁছালে বাড়িতে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here