সৌদির আরামকো তেল শোধানাগারে হামলা, কার্যক্রম স্থগিত

0
সৌদির আরামকো তেল শোধানাগারে হামলা, কার্যক্রম স্থগিত

ইরানের ড্রোন সৌদি আরবের আরামকোর তেল শোধনাগারে আঘাত হেনেছে। এই হামলার পর সৌদি আরামকো রাস তানুরা রিফাইনারির কার্যক্রম বন্ধ করেছে।

সোমবার এই হামলায় হয় বলে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়।
 
এতে বলা হয়, হামলার পর স্থাপনায় আগুন লাগে। তবে আগুন সীমিত ছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাস তানুরা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় উপকূলে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম তেল শোধনাগার। জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here