সোনালী ব্যাংক ও সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানের পদত্যাগ

0
সোনালী ব্যাংক ও সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানের পদত্যাগ

রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী পদত্যাগ করেছেন। এছাড়া সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান তৌহিদ সামাদও পদত্যাগ করেছেন।

সোমবার আর্থিকপ্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের কাছে তারা পদত্যাগপত্র পাঠিয়েছেন।

উভয় কর্মকর্তাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নর হিসেবে ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়।

ওইদিন সকাল থেকে বাংলাদেশ ব্যাংকে আহসান এইচ মনসুরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here