সোনারগাঁ যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

0
সোনারগাঁ যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনা এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের তত্ত্বাবধানে সাদিপুর ইউনিয়নের নানাখী কাওমি মাদ্রাসার মাঠে মাদ্রাসাছাত্র ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ।

দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে কাউসার আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেতা নন, তিনি গণতন্ত্রের প্রতীক। তিনি সারা বিশ্বে আপোষহীন নেতাদের প্রতীক। তার অসুস্থতার কারণে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে। সর্বশক্তিমান আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করি। তিনি সুস্থ হয়ে উঠলে দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান হবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান একজন পরিচ্ছন্ন ও সুশিক্ষিত গণমানুষের নেতা। দলের কঠিন সময়েও তিনি কর্মীদের সাহস দিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন। তার নেতৃত্বে সোনারগাঁয়ের যুবদল আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা মাঠে আছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত থাকব।

এ সময় উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, মুকবল হোসেন, সোনারগাঁ উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা সামির হোসেন, সাদিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, দুলাল মাহমুদ, যুবদল সদস্য বুলবুল আহমেদ এবং ঢাকা কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) ও উপজেলা যুবদল নেতা কাজী হিমেল।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপজেলা যুবদল নেতা আল-আমিন সরকার, খালেদুজ্জামান শাকিল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান উপজেলা যুবদল নেতা আমিনুল ইসলাম, মো. শরীফ, কাউসার ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম, জামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান রনি প্রমুখ।

অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের নিরাপত্তা, জাতীয় রাজনীতির শান্তি এবং সোনারগাঁয়ের ঐক্যবদ্ধ বিএনপির সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here