সোনারগাঁয়ে মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি

0
সোনারগাঁয়ে মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর আনুমানিক ৪টা ৩০মিনিটে উপজেলার চেঙ্গাইন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বোরহান উদ্দিন (৩৩) চট্টগ্রামের মিরসরাই থানার পূর্ব পোলমোগড়া এলাকার বাসিন্দা। তিনি একটি মাইক্রোযোগে ঢাকার বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে সংঘবদ্ধ ৫-৬ জন অজ্ঞাতনামা ডাকাত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার বহনকারী গাড়ির গতি রোধ করে তাকে জিম্মি করে মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এ ধরনের ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে না পারায় জনমনে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক বিষ্ণু পদ শর্মা জানান, এশিয়ান হাইওয়েতে তাদের কোনো টিম সরাসরি দায়িত্ব পালন করে না। তিনি বলেন, আমাদের ৮টি টিম বিভিন্ন স্থানে দায়িত্বে রয়েছে। পর্যায়ক্রমে তারা ডিউটি করেন। ইতোমধ্যেই জড়িতদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here