সোনারগাঁয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা

0

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে “দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের হল রুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিতর্কের বিষয়, ছাত্র ছাত্রীদের মাঝে সততা ও নিষ্ঠাবোধ জাগ্রত না করা হলে দূর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়। বিষয়টির পক্ষে অংশ নেন আব্দুল মালেক স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এবং বিপক্ষে সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় আব্দুল মালেক স্মৃতি উচ্চ বিদ্যালয় জয়লাভ করে।

অনুষ্ঠানে সোনারগাঁ সরকারি কলেজের প্রভাষক নিগার আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন ও জেলা দুর্নীতি কমিশনের উপ-সহকারী পরিচালক মো: মশিউর রহমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here