আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আগামীকাল বুধবার থেকে তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার সকালে পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।
জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান জানান, ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সাপ্তাহিক ছুটি। আর সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এবং ১৪ ফেব্রুয়ারি (শনিবার) থেকে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম চালু হবে।
সোনামসজিদ স্থলবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, নির্বাচনের জন্য দুদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন বন্ধ থাকবে মাত্র ভোটের দিন ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত। এ ছাড়া অন্যান্য দিনে পূর্বের মতোই পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।

