সূর্যকুমারের ব্যাটিংয়ের সমালোচনা করলেন আকাশ চোপড়া

0
সূর্যকুমারের ব্যাটিংয়ের সমালোচনা করলেন আকাশ চোপড়া

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটিংয়ের সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে তিনি এই মন্তব্য করেন।

সুপার এইটের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে নিশ্চিত করেছে স্বাগতিক ভারত। ওই ম্যাচে ১৬ বলে মাত্র ১৮ রান করেছিলেন সূর্যকুমার।

আগামী বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ের ওয়াংখেড়েতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতের অধিনায়কের পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেছেন আকাশ চোপড়া।

তিনি বলেন, বড় দলগুলোর বিরুদ্ধে সূর্যকুমারের হতাশাজনক ব্যাটিং করেছেন। বিশ্বকাপে তার মাত্র দুটি হাফ সেঞ্চুরি রয়েছে। তিনি বলেন, সূর্যকুমার যাদবের পরিসংখ্যান দেখছিলাম। যখন আপনি তার বিশ্বকাপের পরিসংখ্যান পরীক্ষা দেখবেন, তখন আপনি দেখতে পাবেন তার সামগ্রিক পরিসংখ্যান দুর্দান্ত। সে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দুটি অর্ধশতক করেছে, যার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এটি একটি অসাধারণ ইনিংস ছিল, কিন্তু সহযোগী দেশ বা দুর্বলদের বাইরে, যথাযথ সম্মানের সঙ্গে বলতে গেলে, বিশ্বকাপে তার আসলে মাত্র দুটি অর্ধশতক রয়েছে।

চোপড়া বলেন, এটি সূর্যের চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং সামগ্রিকভাবে পঞ্চম বিশ্বকাপ। তিনি বড় দলের বিরুদ্ধে মাত্র দুটি অর্ধশতক করতে পেরেছেন। একটি পার্থে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং অন্যটি গত বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে এসেছিল। তাছাড়া তিনি বিশ্বকাপে কোনও বড় দলের বিরুদ্ধে একটিও অর্ধশতক করেননি। এটি উদ্বেগজনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here