সূচকের বড় পতনে ডিএসইতে চলছে লেনদেন

0
সূচকের বড় পতনে ডিএসইতে চলছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। 

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯২ পয়েন্ট কমে ৫ হাজার ১৪৮ পয়েন্টে অবস্থান করে।

ডিএসইর শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে যথাক্রমে ১০৩৫ ও ১৯৭২ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১০৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

রবিবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ২৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- সিটি ব্যাংক, রবি, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স, স্কয়ার ফার্মা, শাইনপুকুর সিরামিক, ওরিয়ন ইনফিউশন, ইনটেক লিমিটেড, বিএটিবিসি ও এশিয়াটিক ল্যাবরেটরিজ।

এর আগে রবিবার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ৫৫ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৩০ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১১১ পয়েন্ট কমে ৫ হাজার ১২৯ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৪৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৭৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ১১টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১টি কোম্পানির শেয়ারের দর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here