সিরাজগঞ্জে ১০০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার

0
সিরাজগঞ্জে ১০০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলঙ্গায় ১০০ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। শনিবার গভীর রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মহিষালবাড়ী এলাকার মৃত নৈমুদ্দিনের ছেলে মামুন দুলাল (৩৪) ও একই এলাকার মৃত বিজয় কর্মকারের ছেলে শ্রী সুমন কর্মকার। 

রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী সিনিয়র পুলিশ সুপার মো. উসমান গণি। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাটিকুমরুল গোলচত্বর এলাকার ফুড সিটি ইন রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ও নগদ ২২ হাজার ৮০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামিরা দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে হেরোইন সরবরাহ করে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ উদ্ধার হওয়া আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here