সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ভাষা দিবস পালন: প্রথম প্রহরে মন্ত্রীর শ্রদ্ধা

0
সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ভাষা দিবস পালন: প্রথম প্রহরে মন্ত্রীর শ্রদ্ধা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শহরের বাজার স্টেশন এলাকায় ‘মুক্তির সোপান’ শহীদ মিনারে তিনি এ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী বলেন, ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের স্বাধীনতার প্রথম সোপান। ভাষা আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীনতার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। ভাষার জন্য লড়াই মানে একটি মানচিত্রের জন্য লড়াই। সেই লড়াই ২১ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত পরিণতি পায়।

তিনি নতুন প্রজন্মের উদ্দেশে বলেন, নিজের মাতৃভাষাকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে এবং তা রক্ষায় সচেতন থাকতে হবে। ২১ ফেব্রুয়ারি আমাদের সেই শিক্ষা দেয়।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও মন্ত্রীর ছেলে আবেদ মাহমুদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং জেলা পুলিশ সুপারের পক্ষে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ফুলেল শ্রদ্ধা জানান। পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক–সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here