সিরাজগঞ্জে গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় জরিমানা

0
সিরাজগঞ্জে গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় জরিমানা

সিরাজগঞ্জে এলপি গ্যাস সিলিন্ডার নির্ধারিত দামের বেশি নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। 

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে শহরের চামড়াপট্টি এলাকার একটি প্রতিষ্ঠানে এ জরিমানা করা হয়।

জানা গেছে, শহরের চামড়াপট্টি এলাকার নিপু এন্টারপ্রাইজের মালিককে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করায় এ জরিমানা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এদিকে, একই দিনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও টাস্কফোর্স পৃথক অভিযান চালায়। এ সময় শহরের পুষ্টি ভোজ্যতেলের ডিলার মেসার্স আল-আমিন এন্টারপ্রাইজে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। মেয়াদোত্তীর্ণ পণ্য যথাযথভাবে সংরক্ষণ না করাসহ নানা অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ এ জরিমানা করেন। অভিযানে পুলিশসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও টাস্কফোর্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here