সিরাজগঞ্জে অসহায় পরিবারের পাশে ডিসি

0
সিরাজগঞ্জে অসহায় পরিবারের পাশে ডিসি

সিরাজগঞ্জে জরাজীর্ণ ঘরে অর্ধাহারে দিন কাটানো অসহায় সাইদুল-আনোয়ারা দম্পতির পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম পরিবারটিকে ঢেউটিন ও নগদ অর্থসহ খাদ্য সহায়তা প্রদান করেন। 

জানা যায়, সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের হরিণা গ্রামের বাসিন্দা সাইদুল ও তার স্ত্রী আনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছিলেন। জরাজীর্ণ একটি ঘরে বসবাস করতো। রমজানে ইফতার করার মতো সামর্থ্য ছিল না। ভাত ও কাঁচা মরিচ দিয়ে ইফতার করত। তাদের সংসারের করুন চিত্র গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসেন।

তিনি সাইদুল-আনোয়ারা দম্পত্তির হাতে এক মাসের খাদ্যসামগ্রী, ঘরের জন্য দুই বান ঢেউটিন এবং নগদ ১১ হাজার টাকা তুলে দেন। পাশাপাশি তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করে দেন। 

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, কোন অসহায় পরিবার কষ্টে থাকলে জেলা প্রশাসন আগেও যেমন তাদের পাশে ছিল ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here