সিডনিতে চাঁদ রাত মেলা ১৫ মার্চ, প্রবেশ বিনামূল্যে

0
সিডনিতে চাঁদ রাত মেলা ১৫ মার্চ, প্রবেশ বিনামূল্যে

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের বৃহৎ আয়োজন চাঁদ রাত মেলা।

আগামী ১৫ মার্চ মিন্টো ট্রেনস্টেশন সংলগ্ন ৩৭-৪১ লিংকন স্ট্রিট ভেন্যুতে এ মেলার আয়োজন করছে বিডি হাব সিডনি।

এ বিষয়ে প্রস্তুতি চূড়ান্ত করতে সোমবার সন্ধ্যায় একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার আয়োজন করেন আয়োজকেরা।

অনুষ্ঠানে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর এলিজা আজাদ রহমান, সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু, চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সভাপতি সৈয়দ আকরামউল্লাহসহ অন্যরা বক্তব্য রাখেন।

বিডি হাব সিডনির সভাপতি আব্দুল খান রতনের সভাপতিত্বে প্রস্তুতি সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. সৈয়দ রহমান মিঠু। সভায় মেলার সাংস্কৃতিক পরিবেশনার সময় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আয়োজক কমিটির পক্ষে যুগ্ম সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান টিপু বলেন, ‘এই মেলায় পোশাক, গহনা, মেহেদি ও খাবারের ১০০টিরও বেশি স্টল থাকবে। শিশুদের জন্য থাকবে ফেস পেইন্টিংসহ বিনোদনের নানা ব্যবস্থা।’

সহ সভাপতি শফিক শেখ বলেন, ‘চাঁদ রাত মেলায় কোনো প্রবেশ মূল্য থাকবে না। মিন্টু স্টেশনের পাশের এই মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা পাওয়া যাবে।’

ভাইস প্রেসিডেন্ট নীরব বলেন, ‘আগে আসলে আগে পাবেন ভিত্তিতে মেলায় স্টল বরাদ্দ দেওয়া হচ্ছে। এই চাঁদ রাত মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত।’ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here