সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0
সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মিনারে (শহীদ মিনার) গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পুষ্পস্তবক অর্পণ করেছে একুশে একাডেমি অস্ট্রেলিয়া।

২১ ফেব্রুয়ারি সিডনির শহীদ মিনারে একুশে একাডেমি অস্ট্রেলিয়ার সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ড. সুলতান মাহমুদ, সহ-সভাপতি পিয়াসা বড়ুয়া, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, অভিজিৎ বড়ুয়া, অমিয়া মতিন, ফখরুল ইসলাম, তাসলিম আহমেদ বাপ্পি, বেঞ্জামিন গোমেজ, নুসরাত স্মৃতি, ইশাক হাফিজ, লিলি গোমেজ, আব্দুল্লাহ আল মামুন, আল নোমান শামীমসহ অনেকে।

অনুষ্ঠানে স্বাধীনতা ও একুশে পদকে ভূষিত আব্রাহাম লিংকন এবং গামা আব্দুল কাদির শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন কাজী সুলতানা সিমি, পূরবী পারমিতা বোস ও মোস্তাফিজুর রহমান। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং নিপবন পল্লীর পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here