পবিত্র মাহে রমজান উপলক্ষে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাব -এর উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার ও ডিনার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টায় সিডনির মিন্টোস্থ জামিদার বাড়ি, ১৬/১৮ মিন্টো রোডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রহমত উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ টুটুল। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল নোমান শামীম।
বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি শফিকুল আলম, সদস্য আরিফুল ইসলাম, Australia Bangladesh Journalists Association-এর সভাপতি আব্দুল মতিন, গামা আব্দুল কাদির, শেখ শামিমুল হক, ড. সিরাজুল হক, ড. সুলতান মাহমুদ, গাউসুল আলম শাহাজাদা, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর এলিজা আজাদ রহমান টুম্পা, কাউন্সিলর আশিকুর রহমান এশ, কাউন্সিলর ইব্রাহীম খলিল মাসুদ, একুশে মেলার সভাপতি কায়সার আহমেদ, ড. নিজাম উদ্দীন, আকম হক এবং বাংলাদেশ থেকে আগত বাংলানিউজের সাংবাদিক সোহেল শাওরিয়ার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন, স্বাধীনতা ও একুশে পদকে ভূষিত আব্রাহাম লিঙ্কন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক আলমগীর হোসেইন, শওকত হোসেন, আব্দুল জলিল, নির্মল্য তালুকদার, বিডি হাবের সাধারণ সম্পাদক সাঈদ রহমান মিঠু, অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি ড. আনিসুর আফসার ও সাধারণ সম্পাদক সাদেকুর খান মুন, মুক্তিযোদ্ধা সাদাত হোসেইন, সাংবাদিক ও কলামিস্ট কাজী সিমি সুলতানা, তাহের আহমেদ (এসবিএস বাংলা), লিটন মিয়াহ, সংস্কৃতিজন অভিজিৎ বড়ুয়া, শিমুল সিকদার, পিয়াসা বড়ুয়া, আনিসুর রহমান, রোকসানা বেগম, পূরবী পারমিতা বোস, মৌসুমী সাহা, মুনা মোস্তফা, মাসহুদা ছবি, জুই সেন পল, ইমন, লস্কর, সালেহীন স্বপন, লেবার নেতা রিজওয়ান চৌধুরী, সম্পাদক আতিকুর রহমান শুভ, সাংবাদিক আবু আব্দুল্লাহ, আজাদ কবীর, আকাশ দে, সাজ্জাদ হোসেইন, আতাউর রহমান, দিদার হোসেন ও সাংবাদিক আসওয়াদুল হকসহ সিডনির বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠকবৃন্দ।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইফতার ও নৈশভোজে অংশ নিয়ে অতিথিরা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং প্রবাসে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

