সিঙ্গাপুর ম্যাচে জয় উপহার দিতে চায় বাংলাদেশ

0
সিঙ্গাপুর ম্যাচে জয় উপহার দিতে চায় বাংলাদেশ

ঈদুল ফিতরের আনন্দে যখন ঘরে ফিরছেন দেশের মানুষ, তখন জাতীয় দলের ফুটবলাররা ব্যস্ত মাঠে। পরিবারের সঙ্গে ঈদ না কাটানোর আক্ষেপ থাকলেও, সেটিকে জয়ের আনন্দে ভোলাতে চান তারা।

আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ২৬ মার্চ প্রীতি ম্যাচে প্রতিপক্ষ ভিয়েতনাম।

এই দুই ম্যাচ সামনে রেখে কোচ হাভিয়ের কাবরেরা-র দল অনুশীলন শুরু করেছে বসুন্ধরা কিংস অ্যারেনায়।

অনুশীলনের আগে মিডফিল্ডার শেখ মোরসালিন বলেন, ‘আমরা ত্যাগ করছি, পরিবারের সঙ্গে ঈদ করতে পারছি না। তবে চেষ্টা থাকবে যেন ভালো ফল এনে দেশের মানুষকে খুশি করতে পারি।’

গত নভেম্বরে ভারত-কে ২২ বছর পর হারানোর ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন মোরসালিন। বড় দলের বিপক্ষে পারফর্ম করার আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে চান তিনি।

তার ভাষায়, ‘আমার প্রথম লক্ষ্য দলকে জেতানো। সুযোগ পেলে অবশ্যই গোল করার চেষ্টা করব, তবে দলের সাফল্যই সবার আগে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here