সিংড়ায় ৪৪০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ

0
সিংড়ায় ৪৪০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ

নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকায় ৪৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা তাসরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হানসহ অন্যান্যরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ জানান, ২০২৫ ২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪৪০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিভিন্ন ধরনের বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ১০০ জন কৃষককে পাঁচ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

এছাড়া আরও ১০০ জন কৃষককে এক কেজি তিল বীজ এবং সমপরিমাণ ডিএপি ও এমওপি সার দেওয়া হয়েছে। পাশাপাশি ২৪০ জন কৃষকের মাঝে এক কেজি পাট বীজ এবং পাঁচ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়েছে।

কৃষি বিভাগের এ উদ্যোগে কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এতে উৎপাদন বৃদ্ধি পাবে এবং প্রান্তিক কৃষকেরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here