নাটোরের সিংড়ায় বালিবাহী গাড়ির চাপায় জিসাস (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কলম ইউনিয়নের সূর্যপুর গ্রামের একটি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসাস উপজেলার কালিগঞ্জ গ্রামের ইসরাফিল ইসলামের ছেলে। তিনি সূর্যপুর গ্রামে তার নানা আফসার আলীর বাড়িতে থেকে বালিবাহী গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. স. ম. আব্দুন নূর জানান, হেলপার জিসাস নিজের বালিবাহী গাড়ির নিচে পড়ে মারা গেছেন—এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

