সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১০৮৩

0
সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১০৮৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছে।

সোমবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের অভিযানে মোট এক হাজার ৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অভিযানে একটি শর্টগান, ৫টি বিদেশি পিস্তল, দুইটি রিভলভার ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here