সাভার বেসরকারি হাসপাতাল কর্মজীবী কল্যাণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

0

আখতার রাফি : সাভার বেসরকারি হাসপাতাল কর্মজীবী কল্যাণ পরিষদ নির্বাচনে উজ্জল হাসান জীবন বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছে। এছাড়াও সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে মোঃ তৌহিদুল ইসলাম ও হাফিজুর রহমান আনিস নির্বাচিত হয়েছে।

উক্ত নির্বাচন পরিচালনা করেন সাভার বেসরকারি হাসপাতাল কর্মজীবী কল্যাণ পরিষদের প্রধান উদ্যোক্তা মোঃ তৌহিদুল ইসলাম এজিএম মার্কেটিং সাভার স্পেশালিস্ট হাসপাতাল সহ বশির আহমেদ ও আতিকুর রহমান।

এসময় তারা বলেন, সাভার বেসরাকারি হাসপাতাল কর্মজীবী কল্যাণ পরিষদ একটি সামাজিক, অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক সংগঠন। আমরা নির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে সাভারের যেকোন সামাজিক ও সেবামুলক কাজে সহায়তা করবো এবং অসহায় ও দরিদ্র সাধারন মানুষের পাসে দাড়ানোর চেষ্টা করবো।

এছাড়া আমাদের এই সংগঠনের যারা সদস্যবৃন্দ আছে তারা আর্থিক ও সামাজিক ভাবে যদি কোন সমস্যার সম্মুখীন হয় আমরা সংগঠনের নেতাকর্মীরা সম্মিলিতভাবে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সকল সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here