সাভার উপজেলা মহিলা লীগের সাবেক সভাপতি গ্রেফতার

0

সাভার উপজেলা মহিলা লীগের সাবেক সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক মেম্বার সালমা আক্তারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার উপজেলার আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সরকারি ঘর দেয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে। 

সাভার উপজেলা মহিলা লীগের সভাপতি সালমা আক্তার আশুলিয়ার বাসাইদ এলাকার স্থায়ী বাসিন্দা ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪, ৫, ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডের সাবেক সদস্য। 

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় নিহত ও আহতের পরিবার একাধিক মামলা দায়ের করেন। সেই মামলার এজাহারভুক্ত আসামি সালমা আক্তার। মামলা দায়েরের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাসা থেকে আজ তাকে গ্রেফতার করা হয়।

আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তারেক বলেন, বিকেলে অভিযান পরিচালনা করে সালমা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সকালে তাকে অন্যান্য আসামিদের সাথে আদালতে পাঠানো হবে। সূত্র: বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here