সাভারে ডিবির পৃথক অভিযানে গাঁজা ও হেরোইনসহ দুই কারবারি গ্রেপ্তার

0

আখতার রাফি : সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক স্থান থেকে গাঁজা ও হেরোইনসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে, শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে তেঁতুলঝোড়ার ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ইমান আলীকে গ্রেপ্তার করেন এসআই মোঃ আরিফুল ইসলামসহ তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স। অপর দিকে আজ ভোর রাত সোয়া ৪টার দিকে আমিনবাজার পাঁচগাছিয়া এলাকা থেকে ৩০০ পুড়িয়া হেরোইনসহ পেশাদার মাদক কারবারি সজিবকে গ্রেপ্তার করে এসআই মোঃ মতিউর রহমানসহ তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স।

গ্রেপ্তার ইমান আলী (৩৮) ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকার মাইনুউদ্দিনের ছেলে এবং সজিব (২৫) সাভারের আমিনবাজার ইউনিয়নের চন্দ্র নারায়ণপুর এলাকার মজিবুরের ছেলে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানায়, পৃথক স্থান থেকে গাঁজা ও হেরোইনসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। দুপুরে তাদের সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here