সাভারে এক বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত 

0

রাউফুর রহমান পরাগ : সাভারে বাসা থেকে ডেকে নিয়ে এক বন্ধু আরেক বন্ধু কে ছুরিকাঘাত করে  হত্যা করেছে । 

শুক্রবার দুপুর ২ টার দিকে সাভার পৌরসভার তিন ওয়ার্ডের কামাল গার্মেন্টস রোডের কাঠপট্টিতে রুহুল (২৬) কে ডেকে নিয়ে মাথায়, পিঠে, ঘাড়সহ বিভিন্ন জায়গায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। 

সাভার আড়াপাড়া এলাকার  টুকুর মিয়া ছেলে রুহুল আমিন কে বাসা থেকে  গেদা বাবুর্চির  ছেলে শামীম হোসেন ধারালো ছুরি দিয়ে বিভিন্ন স্থানে আঘাত করে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেলে ভর্তি করে। 

স্থায়ীনরা আহত রুহুল আমিন কে উদ্ধার করে শুক্রবার দুপুরে সাভার এনাম মেডিকেলে ভর্তি করলে শনিবার রাত ৮ টার দিকে রুহুল আমিনের মৃত্যু হয় বলে জানান এনাম মেডিকেলের চিকিৎসরা। 

নিহত রুহুল ও শামীমের সাথে থাকে ছোট ভাই  বলেন,  হামলাকারী শামীম নিহত রুহুল কে বাসা থেকে ডেকে এনে কামাল রোডে কাঠপট্টিতে কিছু বুঝে উঠার আগেই ধারালো ছুরি দিয়ে মাথা ও বিভিন্ন জায়গায় আঘাত করতে থাকে।  রুহুল গুরুতর আহত হয়ে পরে গেলে শামীম পালিয়ে যায়। 

সাভার মডেল থানার উপপরিদর্শক মোতাসিম বিল্লাহ জানান,  হত্যাকান্ডের কারন এখন ও জানা যায়নি।  সাভার এনাম মেডিকেল থেকে লাশ উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হবে বলেও জানান পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here