সাভারে অভিযানে সাবেক ছাত্রদল নেতাসহ আটক ৩

0
সাভারে অভিযানে সাবেক ছাত্রদল নেতাসহ আটক ৩

সাভারে যৌথবাহিনীর অভিযানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা গালিব ইমতিয়াজ নাহিদসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে চাপাইন রোডের তালতলা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা করে মোহাম্মদপুরের বসিলা আর্মি ক্যাম্পের একটি দল। পরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছে যৌথবাহিনী।

আটক ব্যক্তিরা হলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ও জাবি ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গালিব ইমতিয়াজ নাহিদ, মাসুদ রানা আলভি এবং রবিউল আউয়াল বাবু।

প্রেস বিজ্ঞপ্তিতে যৌথবাহিনীর সদস্যরা জানায়, আটক ব্যক্তিদের মধ্যে নাহিদ একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ১৩টি দেশিয় অস্ত্র ও বিভিন্ন ধরণের গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

উলেখ্য, ২০১০ সালের মে মাসেও সাভারের একটি আবাসিক হোটেল থেকে গালিব ইমতিয়াজ নাহিদকে আটক করেছিল র‌্যাব। ওই সময় তার কাছে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন পাওয়া যায়।

জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান আলী বলেন, অভিযানের উদ্ধার হওয়া অস্ত্রগুলো কোনো থানার লুট হওয়া নাকি চোরাই পথে আসা তা খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here