সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় আহত অর্ধশতাধিক

0
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় আহত অর্ধশতাধিক

নওগাঁর পার্শ্ববর্তী বগুড়ার সান্তাহারে নীলসাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক ট্রেন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনের বাগবাড়ী দক্ষিণপাড়া নামক স্থানে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আতহদের উদ্ধার কাজ চলমান রেখেছে। তবে মর্মান্তিক এই দুর্ঘটনায় চালকের অদক্ষতা ও অবহেলাকে দায়ি করছেন।

জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে শত শত যাত্রী নীলসাগর ট্রেনযোগে সান্তাহার হয়ে বিভিন্ন জেলায় যাচ্ছিলেন। প্রতিদিনের ন্যায় এদিন সান্তাহার স্টেশন সংলগ্ন বগারবাড়ী নামক স্থানে রেল লাইনের কাজ চলছিল। কিন্তু নীলসাগর ট্রেনটি কিছু বুঝে উঠার আগেই ঘটনাস্থলে পৌঁছালে ৯টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এর মধ্যে এসি চেয়ার, শোভন চেয়ার, পাওয়ার কার, বগি আছে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৬২ জন যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দিয়েছে। এর আগে অনেক যাত্রী নিজ নিজ উদ্যোগে চলে গেছে। তবে নির্দিষ্ট করে কেউ বলতে পারছে না কতো যাত্রী আহত হয়েছে।

সান্তাহার জংশন স্টেশনের অধীনে দায়িত্বে থাকা ওয়েম্যান সোহেল বলেন, রেল ভেঙে যাওয়ার কারণে এখানে কাজ হচ্ছিল। কন্ট্রোল রুমে সিগন্যাল দেওয়া আছে। তারপরও লাল ব্যানার দেওয়া থাকে। সিগন্যাল ও লাল ব্যানার উপেক্ষা করে ট্রেনটি এসে দুর্ঘটনায় পড়ে। এমনকি হাতের সিগন্যালও মানেনি চালক।

সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, কিভাবে এটা হলো এখন বলা যাবে না? পরবর্তীতে বলা যাবে। কারণ এখন এখানে ট্রেনের ড্রাইভার নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here