সাত মাস পর শুটিংয়ে ফিরলেন নিলয়

0
সাত মাস পর শুটিংয়ে ফিরলেন নিলয়

প্রায় সাত মাসের বিরতি শেষে অভিনয়ে ফিরলেন অভিনেতা নিলয় আলমগীর। গত সেপ্টেম্বর থেকে দেশের বাইরে ছিলেন এই অভিনেতা।

স্ত্রী তাসনুভা তাবাসসুমকে নিয়ে যুক্তরাষ্ট্রে ছিলেন নিলয়। নভেম্বরে সেখানে বাবা হন এই অভিনেতা। সাত মাস পর স্ত্রী-সন্তানসহ দেশে ফিরেছেন নিলয়। ফিরে গত রবিবার থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

পরিচালক নাজমুল রনির বেশ কয়েকটি নাটক দিয়ে শুটিংয়ে ফিরেছেন তিনি। নাজমুল বলেন, অনেকদিন পর নিলয় ভাইয়ের সঙ্গে কাজ। উনিও অনেকদিন বিরতির পর কাজে ফিরেছেন। রোববার থেকে শুটিং শুরু হয়েছে এখনো চলছে। একটি নাটকের শুটিং শেষ হয়েছে। এটি ঈদের জন্য নির্মাণ করা হয়েছে। নাটকে নিলয়ের সহশিল্পী নীলাঞ্জনা নীলা।

নাটকের নাম চূড়ান্ত হয়নি জানিয়ে এই পরিচালক বলেন, এটি কমেডি ঘরানার নাটক। ঈদে দর্শক যে ধরনের গল্প পছন্দ করেন, তেমন গল্প নিয়েই আমাদের নাটক। দর্শক পছন্দ করবেন। আর নিলয় ভাইয়ের তো একটা দর্শকশ্রেণি আছেই, আশা করি নাটকটি সাড়া ফেলবে।

নাজমুল জানিয়েছেন, এই নাটকের শুটিং শেষ করে আরও দুইটি নাটকের শুটিংয়ে অংশ নিবেন নিলয়। বাকি নাটক দুইটিতে নিলয়ের সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে জান্নাতুল সুমাইয়া হিমিকে। এর মধ্যে বুধবার চলছে একটি নাটকের দৃশ্যধারণ।

দেশের বাইরে থাকলেও এ সময় নিলয়ের ‘মায়াবনের হরিণ’, ‘অন্য মানুষ’, ‘বাঁচবো না’, ‘পিতাপুত্রের বয়স’, ‘ঘরের নেত্রী’সহ বেশ কিছু নাটক প্রচার হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here