সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন কালাম আজাদ

0
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন কালাম আজাদ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন অনুযায়ী আগামী ৩ বছর মেয়াদী ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি ৩৯তম বোর্ড সভায় এ ট্রাস্টি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তথ্য ও সস্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে চেয়ারম্যান ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাসির জামালকে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।

এই কমিটিতে বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দিনকালের বিশেষ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক কালাম আজাদকে সদস্য করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here