সরিষার তেলের যত গুণ

0
সরিষার তেলের যত গুণ

সরিষার তেলের ব্যবহার প্রাচীনকাল থেকেই। এই তেলে এমন কিছু গুণাগুণ আছে, যা মানুষের শরীর ও ত্বক দুয়ের জন্য ভালো ফল বয়ে আনে। সরিষার তেলে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই ও বিভিন্ন খনিজ উপাদান।

১. পুষ্টিগুণ

সরিষার তেলে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই ও নানা খনিজ উপাদান যা শরীরকে ভেতর থেকে পুষ্টি জোগায়।

২. চুলের যত্নে 

সরিষার তেল চুলের গোড়ায় রক্তসঞ্চালন বাড়ায়, ফলে চুল পড়া কমে ও নতুন চুল গজাতে সাহায্য করে। পাশাপাশি এটি চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে, খুশকি দূর করে ও চুল রাখে মজবুত ও ঘন।

৩. ত্বকের যত্নে 

ত্বকের জন্যও সরিষার তেল অনন্য। ভিটামিন ই ত্বককে ময়েশ্চারাইজ করে, রোদে পোড়া দাগ হালকা করে এবং বয়সের ছাপ কমায়। নিয়মিত হালকা গরম করে ত্বকে ম্যাসাজ করলে ত্বক পায় প্রাকৃতিক উজ্জ্বলতা ও মসৃণতা।

৪. শরীরের ভেতরের উপকার

খাবারে পরিমিত পরিমাণে সরিষার তেল ব্যবহার করলে তা শরীরের ভেতরেও কাজ করে। সরিষার তেল মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের একটি ভালো উৎস, যা খারাপ কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মাত্রা, রক্তচাপ এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি হজমশক্তি বাড়ায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত তেল ব্যবহারও ক্ষতির কারণ হতে পারে। তাই সৌন্দর্য ও স্বাস্থ্যের যত্নে সরিষার তেল নিয়মিত ও পরিমিত পরিমাণে ব্যবহার করতে হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here