সম্পদ অর্জনে নতুন ইতিহাস ইলন মাস্কের

0
সম্পদ অর্জনে নতুন ইতিহাস ইলন মাস্কের

সম্পদ অর্জনে নতুন ইতিহাস গড়লেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।বর্তমানে মার্কিন এই ধনকুবেরের নিট সম্পদ ৮০০ বিলিয়ন ছাড়িয়ে রেকর্ড ৮৫২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

সম্প্রীতি ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, স্পেসএক্স এবং টেসলার প্রতিষ্ঠাতা এলন মাস্ক ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে এই সম্পদের রেকর্ড করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, স্পেসএক্স এর নেওয়া প্রতিষ্ঠিত আরেকটি কোম্পানি, এক্সএআই অধিগ্রহণের পর মাস্কের সম্পদের এই ঊর্ধ্বগতি ঘটে। ফোর্বসের মতে, সম্মিলিত কোম্পানির মূল্য ছিল ১ দশমিক ২৫ শতাংশ ট্রিলিয়ন ডলার এবং মাস্কের আয় ছিল ৮৪ বিলিয়ন ডলার।

চুক্তির আগে মাস্ক স্পেসএক্সের প্রায় ৪২ শতাংশ মালিক ছিলেন। যা কোম্পানির আনুমানিক মূল্য ৮০০ বিলিয়ন ডলার বিবেচনা করে প্রায় ৩৩৬ বিলিয়ন ডলার। এক্সএআইতে তার ৪৯ অংশীদারিত্ব ছিল যার মূল্য ১২২ বিলিয়ন ডলার। একীভূত হওয়ার পর সম্মিলিত কোম্পানিতে তার অংশীদারিত্ব ৪৩ শতাংশ বা ৫৪২ বিলিয়ন ডলার বলে অনুমান করা হচ্ছে। যা স্পেসএক্সকে বিলিয়নেয়ারের বৃহত্তম সম্পদে পরিণত করেছে।

এক বছরেরও কম সময়ের মধ্যে এটি মাস্কের কোম্পানিগুলোর দ্বিতীয় একীভূতকরণ। ২০২৫ সালের মার্চে তিনি এক্সএআইকে এক্স সোশ্যাল মিডিয়া কোম্পানির সাথে একত্রিত করেন।

ফোর্বসের মতে, গত চার মাসে মাস্ক চারটি মোট সম্পদের রেকর্ড স্থাপন করেছেন। ২০২৫ সালের অক্টোবরে ইলন মাস্ক ৫০০ বিলিয়ন ডলারের মালিকানা অর্জনকারী প্রথম ব্যক্তি হন। এরপর ১৫ ডিসেম্বর ৬০০ বিলিয়ন ডলার এবং ১৯ ডিসেম্বর ৭০০ বিলিয়ন ডলারের মালিকানা অর্জন করেন।

তিনি এখন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজকে ৫৭৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছেন। যার সম্পদের পরিমাণ আনুমানিক ২৮১ বিলিয়ন ডলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here