সবার সহযোগিতায় বাসযোগ্য, সন্ত্রাসমুক্ত ভালুকা গড়তে চাই: এমপি ফখর উদ্দিন বাচ্চু

0
সবার সহযোগিতায় বাসযোগ্য, সন্ত্রাসমুক্ত ভালুকা গড়তে চাই: এমপি ফখর উদ্দিন বাচ্চু

ন্যায়, সাম্য ও মানবিক অধিকার-সমৃদ্ধ ভালুকা গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। 

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। উন্নয়ন ও জনস্বার্থের বিষয়ে সত্য তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার আন্তরিক সহযোগিতা নিয়ে বাসযোগ্য, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত ভালুকা গড়তে চাই। 

শুক্রবার ভালুকা প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভালুকা প্রেসক্লাবের সভাপতি মাইন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন, ময়মনসিংহ দুদকের পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।

আরও বক্তব্য রাখেন ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, যুগান্তরের সাংবাদিক জহিরুল ইসলাম জুয়েল ও এসএ টিভির সাংবাদিক আওলাদ হোসেন রুবেলসহ অনেকে।

বক্তারা বলেন, সমাজের অসংগতি তুলে ধরা এবং জনগণের প্রত্যাশা ও সমস্যাগুলো প্রশাসনের নজরে আনার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। একটি উন্নত ও মানবিক সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে ভালুকা প্রেসক্লাবের সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here