সন্ত্রাসীদের গুলিতে ঘানার ফুটবলার নিহত

0
সন্ত্রাসীদের গুলিতে ঘানার ফুটবলার নিহত

ঘানা প্রিমিয়ার লিগের একটি ম্যাচ শেষে ফেরার পথে টিম বাসে সন্ত্রাসীদের গুলিতে বেরেকুম চেলসির উইঙ্গার ডমিনিক ফ্রিম্পং নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (১২ এপ্রিল) দেশের দক্ষিণাঞ্চলের গোয়াসো-বিবিয়ানি সড়কে এই ঘটনা ঘটে।

সোমবার (১৩ এপ্রিল) দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সামারটেক্সের বিপক্ষে ম্যাচ শেষে ফেরার পথে সড়ক অবরোধ করে একদল সশস্ত্র ডাকাত দলের সদস্যরা টিম বাসে বাসে হামলা চালায়। এসময় তাদের গুলিতে ডমিনিক ফ্রিম্পং গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এদিকে তার মৃত্যুতে ফুটবল অঙ্গনে শোকের ছায়া। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। তারা কঠিন সময়ে ডমিনিক ফ্রিম্পং এর পরিবার, তার সতীর্থ, টেকনিক্যাল স্টাফ, ম্যানেজমেন্ট এবং বেরেকুম চেলসির সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here