সত্যিই কি ইসরায়েলের পক্ষে যুদ্ধে নামবে উগান্ডা?

0
সত্যিই কি ইসরায়েলের পক্ষে যুদ্ধে নামবে উগান্ডা?

ইসরায়েল পরাজয়ের মুখে পড়লে ইহুদিবাদীদের পক্ষে যুদ্ধে নামার ঘোষণা দিয়েছেন উগান্ডার সামরিক বাহিনীর প্রধান এবং দেশটির প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে জেনারেল মুহুজি কাইনেরুগাবা। সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, জেনারেল মুহুজি কাইনেরুগাবা বলেছেন, “আমরা চাই মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ দ্রুত শেষ হোক। তবে ইসরায়েল যদি পরাজয়ের মুখে পড়ে, তাহলে দেশটির পক্ষে যুদ্ধে যোগ দেবে উগান্ডা।”

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, জেনারেল মুহুজি কাইনেরুগাবা বলেছেন, “আমরা চাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখনই শেষ হোক। বিশ্ব এ নিয়ে ক্লান্ত। কিন্তু ইসরায়েলকে ধ্বংস বা পরাজিত করার কোনও আলোচনা হলে আমরা ইসরায়েলের পক্ষ নিয়ে যুদ্ধে যোগ দেব।”

গত কয়েক সপ্তাহে কাইনেরুগাবা আরও আলোচনায় আসেন ১৯৭৬ সালে উগান্ডার এন্টেবে বিমানবন্দরে জিম্মি উদ্ধার অভিযানে নিহত ইসরায়েলি কমান্ডো ইয়োনাতান ইয়োনি নেতানিয়াহুর সম্মানে একটি ভাস্কর্য নির্মাণের পরিকল্পনার ঘোষণা দিয়ে। ওই কমান্ডো ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ছিলেন।

এদিকে বর্তমানে তীব্র আকার ধারণ করেছে ইরান যুদ্ধ। ইরানের পাল্টা হামলায় রীতিমতো নাস্তানাবুদ মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা রয়েছে। 

এই যুদ্ধের জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যহত হওয়ায় এই রুট দিয়ে তেল আমদানি নির্ভর দেশগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here