সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে মঙ্গলবার

0

অনিবার্য কারণবশত মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সকল ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ বিভাগ, সব মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান তথ্য কর্মকর্তার কাছে পাঠানো হয়।

এতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে।

এদিকে, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে আজ টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতর বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভরত কর্মচারীরা সচিবালয়ের সবগুলো প্রবেশ গেট বন্ধ করে বিক্ষোভ করেন আন্দোলনরত কর্মচারীরা। 

মঙ্গলবার আবারও বিক্ষোভ-মিছিলের ঘোষণা দিয়েছেন তারা। 

একই সঙ্গে একই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে সারা দেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছে সচিবালয়ে কর্মরত কর্মচারীদের সবগুলো সংগঠন মিলে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’। 

আজ বেলা আড়াইটার দিকে দিনের কর্মসূচি স্থগিত করে ঐক্য ফোরামের কো চেয়ারম্যান ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. বাদিউল কবীর বলেন, ‘কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে, যতক্ষণ না পর্যন্ত এই ‘কালো’ আইন বা অধ্যাদেশ বাতিল সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা হবে। এই আইন বাতিলের সঙ্গে সঙ্গে চলমান কর্মসূচি সমাপ্ত হবে।’ 

তিনি মঙ্গলবার সকাল ১০টায় সব মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয় চত্বরের বাদামতলায় সমবেত হওয়ার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here