সংলাপের দরজা ‘বন্ধ’ না করতে রাশিয়া-ইউক্রেনের প্রতি এরদোয়ানের আহ্বান

0

রাশিয়া ও ইউক্রেনকে সংলাপের ‘দরজা বন্ধ না করার’ আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 

ইস্তাম্বুলে আগামী সোমবার (২ জুন) উভয় পক্ষের কর্মকর্তাদের মধ্যে প্রত্যাশিত বৈঠকের আগে সংলাপের ‘দরজা বন্ধ’ না করতে রাশিয়া ও ইউক্রেনের প্রতি আহ্বান জানান তাইয়েপ এরদোয়ান।

আগামী সোমবার (২ জুন) ইস্তাম্বুলে দুই পক্ষের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

এক বিবৃতিতে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে যোগাযোগ রাখছি। তাদেরকে বলছি, যতক্ষণ (আলোচনার) দরজা খোলা আছে, ততক্ষণ যেন তারা তা বন্ধ না করে।’

এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক ঘোষণায় জানান, আগামী সোমবার ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দফা সরাসরি শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে। এই আলোচনায় রাশিয়া একটি শান্তি স্মারকলিপি উপস্থাপন করবে। ওই স্মারকলিপিতে যুদ্ধবিরতি ও যুদ্ধের সমাপ্তির জন্য পদক্ষেপের প্রস্তাব থাকবে। যদিও এখনো এই প্রস্তাবের প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন। তবে দেশটি পূর্বনির্ধারিত শান্তির শর্তে আলোচনায় বসতে প্রস্তুত। 

সূত্র : এএফপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here