সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টায় জোর দিল ওমান

0
সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টায় জোর দিল ওমান

ইরানের কয়েকদিন ধরে চলা বিক্ষোভের মুখে উত্তেজনা কমিয়ে আনতে সব পক্ষকে কূটনৈতিকভাবে আলোচনার আহ্বান জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ আল বুসাইদি।

তিনি বলেছেন, সব দেশ সম্পর্ক উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ। এমন পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে এগিয়ে আসতে হবে।

শনিবার (১০ জানুয়ারি) তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ওমানের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। 

সংবাদ সম্মেলনে আল বুসাইদি ইরানের সঙ্গে বিরাজমান সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করে। তিনি বলেন, সকল দেশকে সহযোগিতার মাধ্যমে সম্পৃক্ত করা গুরুত্বপূর্ণ। ওমান সর্বদা চ্যালেঞ্জ মোকাবেলায় সকল দেশের সঙ্গে পরামর্শের পথ উন্মুক্ত রাখার নীতি গ্রহণ করেছে।

ইয়েমেন ও ফিলিস্তিনের সর্বশেষ উন্নয়ন নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে অনুষ্ঠিত আলোচনার দিকে ইঙ্গিত করে আল বুসাইদি বলেন, ফিলিস্তিন সরকার গঠনের বিষয়ে মাস্কাট এবং তেহরান একমত হয়েছে।

এসময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, উভয় দেশ সব ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণে দৃঢ়প্রতিজ্ঞ। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং শান্তি নিশ্চিত করার জন্য অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। তিনি জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক আইনের সব দেশ স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার মৌলিক নীতি গ্রহণের সুযোগ রয়েছে। এখানে কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অনুমতি নেই।

তিনি উল্লেখ করেন, ইরান ও ওমান ইয়েমেনে স্থিতিশীলতার জন্য একটি স্থায়ী সমাধানে পৌঁছানোর জন্য প্রস্তুতি নিয়েছে। যা ইরানের ঐক্য ধরে রাখতে ভূমিকা পালন করবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here