গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি এবং শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শ্রীপুর পৌর শহরে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি কার্যালয়ে এ আয়োজন করা হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন। সঞ্চালনা করেন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সহসভাপতি সেলিম শেখ।
আলোচনায় বক্তব্য দেন শ্রীপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সেলিম মোল্লা এবং সংগঠনের উপদেষ্টা ও একই কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আকন্দ। এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা রায়হানুল ইসলাম আকন্দ, বাংলাদেশ বেতারের গাজীপুর প্রতিনিধি আবু সাঈদসহ দুই সংগঠনের সদস্যরা।
ইফতার অনুষ্ঠানের মোনাজাতে দেশের শান্তি ও দেশ পরিচালনায় বর্তমান সরকারের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন অধ্যাপক ও শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির উপদেষ্টা আবু বকর সিদ্দিক আকন্দ।

