শেষ প্রস্তুতি ম্যাচে সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

0
শেষ প্রস্তুতি ম্যাচে সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। আগামীকাল বুধবার সকালে যুক্তরাষ্ট্রের আলাবামায় বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে নামবে লিওনেল স্ক্যালোনির দল। 

এই ম্যাচটি লিওনেল স্ক্যালোনির জন্য হবে পরীক্ষা-নিরীক্ষার শেষ সুযোগ। বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশ গুছিয়ে নেওয়া হতে পারে আগামীকালকের ম্যাচ থেকেই।

সর্বশেষ ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারানোর পর এবার মূল একাদশের খেলোয়াড়দের আরও বেশি সময় মাঠে রাখতে চান স্কালোনি। সবচেয়ে বড় সুখবর, চোট কাটিয়ে দলে ফিরছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে পাওয়া পেশির চোট থেকে সেরে উঠে তিনি আইসল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই খেলবেন বলে ধারণা করা হচ্ছে।

ঘরে বসেই আর্জেন্টিনা ও আইসল্যান্ড মধ্যকার ম্যাচটি উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ইএসপিএন ও ইএসপিএন ডিপোর্তেস। এছাড়া, ওয়াচ ইএসপিএন, ফুবো টিভি, স্লিং টিভি, ফানাতিজ, ভিক্স ও ফ্যানকোড প্ল্যাটফর্মেও দেখা যাবে ম্যাচটি।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

গোলরক্ষক : জেরোনিমো রুলি

ডিফেন্ডার : নিকোলাস কাপালদো/আগুস্তিন জিয়াই, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো

মিডফিল্ডার : রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, পালাসিওস

ফরোয়ার্ড : লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ/হোসে ম্যানুয়েল লোপেস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here