শেরপুরে মাদকবিরোধী র‌্যালি

0
শেরপুরে মাদকবিরোধী র‌্যালি

শেরপুরে অলিগলিতে মাদকের অবাদ ব্যবহার চলছে। এই অভিশাপ থেকে মুক্তি পেতে শেরপুরের গ্রামাঞ্চল পাকুড়িয়াতে স্থানীয় লোকজন ও পুলিশ মিলে র‍্যালি ও আলোচনা সভা করেছে। “মাদককে না বলুন, মাদক পরিবার- সমাজ ও রাষ্ট্রের অভিশাপ” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে মাদক বিরোধী এই র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার দুপুরে শেরপুর সদরের উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চরপাড়া জামে মসজিদের প্রাঙ্গণে ওই অনুষ্ঠানের আয়োজন করে এলাকাবাসী ও চকপাড়া সচেতন যুব সমাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঞা। 

এসময় অ্যাডভোকেট কামরুল হাসানের সঞ্চালনায় জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সদর থানার অফিসার ইনচার্জ (ওসিঃ) মোঃ সোহেল রানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মোঃ রেজাউল করিম, শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হাসান বাদল, পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হালিম সরকার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শওকত রিপনসহ এলাকাবাসী ও যুব সমাজের প্রতিনিধিগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here