শেরপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

0
শেরপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

শেরপুর সদর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী ও নির্বাচনের দায়িত্বে থাকা এক প্রিজাইডিং কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। 

নিহতরা হলেন রুকনুজ্জামান রুকন (৩১) এবং মাহফুজা (১৯)। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের আগে সরিষাবাড়ী-শেরপুর মহাসড়কের নন্দীর বাজার শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত দুই শিশু নিহত মাহফুজার সন্তান বলে জানা গেছে।

নিহত রুকনুজ্জামান রুকন সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা এবং শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র কনস্ট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশ্যে নিজ বাড়ি জামালপুরের সরিষাবাড়ী থেকে শেরপুরে আসছিলেন। অপরদিকে, সিএনজিটিতে শিশুদের নিয়ে ওই নারী যাত্রী হিসেবে উঠেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী থেকে জামালপুর হয়ে শেরপুরে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। অপরজনকে শেরপুর সদর হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

নিহতের খবর নিশ্চিত করেছেন শেরপুর সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. অনন্যা দত্ত। ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ওসি সোহেল রানা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here