শেরপুরে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

0
শেরপুরে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শেরপুরের নড়িয়ায় আলহাজ্ব শাহজাহান রিনা চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (১ মার্চ) উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের গরুর হাট মাঠে এসব উপহার তুলে দেওয়া হয়।

আয়োজকরা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগে হাতে নেওয়া হয়েছে। আগামীতে আরও বড় পরিসরে এমন কার্যক্রম অব্যাহত রাখা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এইচ এম রাসেল হাওলাদার ও মো. রিয়াদ হাওলাদার জানান, প্রতি বছরের মতো এবারও সুবিধাবঞ্চিত চারশো পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপহার বিতরণ করা হয়েছে। সার্বিক সহযোগিতায় ছিলেন মো. ইরফান হাওলাদার।

এদিকে পবিত্র রমজান মাসে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here