দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচকের সামান্য উত্থান হয়েছে। লেনদেনের পরিমাণও ছিল পাঁচ শত কোটি টাকার বেশি।
আজ ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির ২১ কোটি ৯ লাখ ৬৫ হাজার ৬৮৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫২৩ কোটি ৫৯ লাখ ৬১ হাজার ৫২ টাকা।
দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯২ দশমিক ২০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ০ দশমিক ৮১ পয়েন্ট কমে ২ হাজার ৩৮ দশমিক ০৩ পয়েন্টে নেমে এসেছে।
অন্যদিকে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬২ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৬টির শেয়ার দর বেড়েছে, ৯৮টির দর কমেছে ও ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে।
সূত্র : বাসস

