শেফিল্ড শিল্ড থেকে অবসর নিলেন মিচেল মার্শ

0
শেফিল্ড শিল্ড থেকে অবসর নিলেন মিচেল মার্শ

অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার মিচেল মার্শ শেফিল্ড শিল্ড ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। চলতি মৌসুম শেষ হওয়ার পর থেকে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে লাল বলের ঘরোয়া ক্রিকেটে তাঁর অধ্যায় শেষ হতে যাচ্ছে। তবে জাতীয় দলের টেস্ট ক্রিকেটের জন্য নিজেকে উন্মুক্ত রেখেছেন মার্শ।

২০০৯ সালে মাত্র ১৮ বছর বয়সে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় মার্শের। দীর্ঘ ক্যারিয়ারে তিনি শেফিল্ড শিল্ডে ৫৫ ম্যাচে ২৭৪৪ রান সংগ্রহ করেছেন এবং ৮২ উইকেট নিয়েছেন। তবে গত এক বছর ধরে সাদা জার্সি পরেননি, সর্বশেষ ভারতের বিপক্ষে এমসিজিতে অনুষ্ঠিত বক্সিং ডে টেস্টে খেলেছিলেন।

ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও মার্শের মনোযোগ এখন বিগ ব্যাশ লিগে (বিবিএল) এবং অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্বে। পার্থ স্কর্চার্সের হয়ে তিনি এখনও সক্রিয়।

এক বিবৃতিতে মার্শ বলেন,’ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ড খেলা আমার জন্য ছিল একটি সম্মানের বিষয়। পার্থ স্কর্চার্স ও ডব্লিউএ ক্রিকেটের প্রতি আমার প্রতিশ্রুতি আগের মতোই থাকবে। ভবিষ্যতেও আমি যেকোনোভাবে দলের জন্য অবদান রাখতে চাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here