শেখ সেলিমের বিরুদ্ধে মামলা অনুমোদন দুদকের

0
শেখ সেলিমের বিরুদ্ধে মামলা অনুমোদন দুদকের

ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম, দুর্নীতির মাধ্যমে ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার স্ত্রী, দুই ছেলে ও মেয়ের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশও দিয়েছে কমিশন।

রবিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের ১৩০০ কোটি টাকার কাজে পছন্দের প্রতিষ্ঠানের কাছ থেকে ১০-১৫ শতাংশ হারে কমিশন গ্রহণপূর্বক কার্যাদেশ প্রদান এবং জ্ঞাত আয়বহির্ভূত ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় একটি মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে, অভিযোগ সংশ্লিষ্ট মিসেস ফাতেমা সেলিমের নামে-বেনামে আরও সম্পদ উদঘাটনের নিমিত্ত তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া, অভিযোগ সংশ্লিষ্ট তার দুই ছেলে শেখ ফজলে ফাহিম, শেখ ফজলে নাঈম ও তার মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া এর নামে-বেনামে আরো সম্পদ উদঘাটনের নিমিত্ত তাদের প্রতি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here