শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘ভিলেজ সোসাইটি’

0
শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘ভিলেজ সোসাইটি’

বৈশাখী টিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ভিলেজ সোসাইটি’। প্রচার হবে সপ্তাহে তিন দিন মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে। প্রথম পর্ব প্রচার হবে ৭ এপ্রিল। 

প্রত্যয় হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হোসাইন ইমরান। পর্ব পরিচালকের দায়িত্বে রয়েছেন মাহফুজ খান। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন- আশরাফ সুপ্ত, সবুজ আহমেদ, জান্নাতুল মাওয়া, স্পর্শিয়া মিম, সাবা সুস্মিতা, আমিন আজাদ, আজমাইন ইলহাম, উজ্জল মাহমুদ , সঞ্জীব আহমেদ, পারভেজ সুমন, সোনিয়া স্বপ্ন, মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, এফ এইচ শান, জাস মান্নাত, হেদায়েত নান্নু, তাবাসসুম মিথিলা, রিজভিনা মৌসুমি, এম কে এইচ পামির, নিশি আনজুম, তাওহিদুল ইসলাম তাইফ ও স্মৃতি আক্তার প্রমুখ।

নাটকের কাহিনি হলো- সমাজে এমন কিছু মানুষ থাকে যারা ভূত না হলেও ভীষণ রকমের অদ্ভুত। যার যেখানে থাকার কথা সে যেন সেখানে থেকেও ভূতের মতো অদৃশ্য, আবার যার যে কাজ করার কথা সে সেই কাজ তো করছেই না বরং অদ্ভুত আর উদ্ভট সব কাণ্ডকারখানা করছে। এই ধরনের মানুষ বিভিন্ন গ্রামে দুয়েকজন করে ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও কাকতালীয়ভাবে মধুপুর গ্রামে একসঙ্গে এমন অদ্ভুত বেশ কিছু মানুষের বসবাস। এই অদ্ভুত মানুষগুলোর স্বভাব, আচরণ, প্রকৃতি, পেশা, নেশা আর উদ্ভট সব কাণ্ডকারখানা নিয়েই মধুপুর গ্রামের জীবনের গল্প। যদিও মানবজীবনের সুখ-দুঃখ, ভালোবাসা, দ্বন্দ্ব, সংকট-এর মতো সকল উপকরণই প্যারালালভাবে তাদের জীবনে আরও বেশি তীব্র, আরও বেশি স্পর্শকাতর। গ্রামের মানুষগুলো অদ্ভুত আর উদ্ভট হলেও তারা খুব সহজ আর সরল। দিনশেষে সবাই ভালো মানুষ। কিন্তু আস্তে আস্তে এই গ্রামে ঢুকতে থাকে নতুন নতুন মানুষ আর তাদের ভেতর তখন শুরু হয় ভিলেজ পলিটিক্স, হিংসা, কোন্দল, মারামারি, খুনোখুনি যা অন্যসব স্বাভাবিক গ্রামের অস্বাভাবিক ঘটনা। উদ্ভট আর এই অসাধারণ সরল মানুষগুলো ক্রমশ ভয়ংকর হয়ে উঠতে থাকে। এভাবেই এগিয়ে চলে ‘ভিলেজ সোসাইটি’ নাটকের কাহিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here